সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের
শব্দ শোনা গেছে। এর পরপরই নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থেকে সাধারণ যাত্রী ও কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) প্রত্যক্ষদর্শী এবং বিমানবন্দর সংশ্লিষ্ট একাধিক সূত্র বিস্ফোরণের এই বিষয়টি নিশ্চিত করেছে। এপি ও এএফপি সূত্রে জানা যায়, বিমানবন্দরের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে এই হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বাড়ায় রিয়াদ বিমানবন্দরকে বারবার টার্গেট করা হচ্ছে। গত এক সপ্তাহে এই বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটল, যার মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ তিনজন নিহত হন।
এদিকে, যেসব যাত্রীর আজ ফ্লাইট রয়েছে, তাদের বিমানবন্দরে রওয়ানা দেওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর