ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির লোধি এস্টেটে নিজের বাসভবনের সামনে থেকে কেজরিওয়ালকে আটক করা হয়।
তবে তাকে আটকের বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এ নিয়ে দেশটির চার সাবেক মুখ্যমন্ত্রী আটকের খবর সামনে এসেছে। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আটক হয়েছিলেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু
এসআর