২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাইয়ের নাম ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দেশটির হাইকোর্টে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি। এ ছাড়া রুয়ান্ডার গণহত্যার বিচার করতে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন পিল্লাই।
শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবাধিকারের সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য এ বছর ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সম্ভাব্য বিজয়ীদের তালিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন আলোচনা ছিল। এর মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানে জরুরি মানবিক সহায়তায় নিয়োজিত দল, ইউক্রেনের শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং কয়েকটি আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানের নাম আলোচনায় আসে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে এ পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
নোবেল শান্তি পুরস্কারের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্প্রীতি এবং মানবকল্যাণে কার্যকর ভূমিকার বিষয়গুলো বিবেচনা করা হয়।
এর আগে ২০২৫ সালে ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
এসআর