যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য দেওয়া বাধ্যতামূলক হতে পারে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ভিসা আবেদনকারীদের এ বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে ভিসা আবেদনের সময় আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রয়োজন হয়।
নির্ধারিত তথ্য দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।
একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রয়োজনীয় তথ্য না দেওয়ার কারণে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য আবেদনকারী অযোগ্য বিবেচিত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।
এ কারণে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য প্রদানের ক্ষেত্রে দূতাবাসের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এসআর