[email protected] সোমবার, ৫ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানি এজেন্টের ফাঁদে ভারতীয় নৌসেনা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬ ৭:৫৭ পিএম

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার এক নারী এজেন্টের সঙ্গে অনলাইনে যোগাযোগের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই যোগাযোগের মাধ্যমে নৌবাহিনী-সংক্রান্ত স্পর্শকাতর তথ্য আদান-প্রদান হয়েছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে।

 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। পরবর্তী সময়ে তিনি বিশাখাপত্তনমে ইস্টার্ন নেভাল কমান্ডে দায়িত্ব পালন করছিলেন।

 

অভিযোগ অনুযায়ী, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট এক নারীর সঙ্গে প্রদীপের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে অনলাইন যোগাযোগ ও ঘনিষ্ঠতা তৈরি হয়। এই সম্পর্ককে কাজে লাগিয়ে ওই নারী ভারতের নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন বলে তদন্তকারীদের অভিযোগ।

 

তদন্তসংশ্লিষ্টদের দাবি, নৌসম্পদ, নৌবহরের গতিবিধি এবং বিশাখাপত্তনম নৌঘাঁটির কার্যক্রমের বিভিন্ন সংবেদনশীল বিষয় নিয়ে তথ্য নেওয়া হয়ে থাকতে পারে।

 

সীমান্তপারের গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের মতো হুমকি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সিআই সেল প্রদীপের সন্দেহজনক ডিজিটাল কর্মকাণ্ডের সন্ধান পাওয়ার পর বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে। পরে তাকে নজরদারির আওতায় আনা হয়।

 

তদন্তের ধারাবাহিকতায় কোয়েম্বাটোর থেকে ওই নৌসেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তার অনলাইন যোগাযোগের মাধ্যমে ঠিক কী ধরনের তথ্য আদান-প্রদান হয়েছে এবং সেগুলোর গুরুত্ব ও পরিমাণ কতটা—তা এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অভিযুক্ত নারী এজেন্টের সঙ্গে যোগাযোগের পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়েও তদন্ত চলছে।

এসআর

সম্পর্কিত খবর