[email protected] রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

হুথি রুখতে সৌদি আরবকে সামরিক গোয়েন্দা সহায়তার আশ্বাস ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৫ পিএম

সংগৃহীত ছবি

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলা ও আগ্রাসন মোকাবিলায় সৌদি আরবকে গোয়েন্দা তথ্য এবং

 লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শমূলক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির একাধিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ হারায় রিয়াদ।

উদ্ভূত পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন সামরিক হস্তক্ষেপ চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন। তবে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সরাসরি অভিযানে যুক্ত হতে অপারগতা জানিয়ে গোয়েন্দা ও রণকৌশলগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়।

​হরমুজ প্রণালির পাশাপাশি লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে মার্কিন সেন্টকম (CENTCOM)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইতোমধ্যেই রিয়াদে সৌদি সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু এবং সানা দখলের পর থেকে সৌদি সমর্থিত সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে সঙ্ঘাত চলছে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও চলতি বছরের জুলাইয়ে সানা বিমানবন্দরে হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে আবার নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এসআর

সম্পর্কিত খবর