[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

ব্রিকস সম্মেলন ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ভারতের বক্তব্য

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায় ভারত।

​তবে প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর নিয়ে ভারতের কাছে নতুন কোনো আপডেট তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

​সফর বা ব্রিকস সম্মেলনে বাংলাদেশের চূড়ান্ত অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ কিংবা ভারত—কোনো পক্ষ থেকেই এখনো স্পষ্ট ঘোষণা আসেনি।

​সফর অনিশ্চিত থাকলেও জয়সওয়াল ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও জনগণের যোগাযোগ সুদৃঢ় করার বিষয়ে ভারতের ইতিবাচক প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর