[email protected] রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩

আন্তর্জাতিক বাজারে অস্থিরতা: চীনে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৭ এএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার

 ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে খুচরা পর্যায়ে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে চীন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনাকারী সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এই সিদ্ধান্ত জানায়, যা শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হচ্ছে।

​নতুন দর অনুযায়ী, চীনে প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান (প্রায় ৩৮.৭৬ ডলার) এবং ডিজেলের দাম ২৫০ ইউয়ান (প্রায় ৩৭.২৭ ডলার) বাড়ানো হয়েছে। এর ফলে গ্রাহকদের প্রতি লিটার ডিজেল কিনতে খরচ করতে হবে প্রায় ৭.৯৬ ইউয়ান (১.১৯ ডলার) এবং প্রতি লিটার পেট্রোলের দাম পড়বে ৮.২৫ থেকে ৮.৬৮ ইউয়ান (১.২৩ থেকে ১.২৯ ডলার)। সংস্থাটি জানিয়েছে, গত ২৮ আগস্টের পর থেকে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি ও জ্বালানি তেলের বিশ্ববাজারে প্রভাবের কারণেই এই সমন্বয় করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর