[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে কুয়েতের তেলবাহী ট্যাংকারে হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৬ ১:১১ পিএম

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালিতে 'আল সালাম ২' নামের কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার

 হামলার শিকার হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)-এর বরাতে ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবর জানিয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাতে ট্যাংকারটিতে আঘাত হানা হয়। তবে হামলার ধরণ, এর কারণ বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।

​এর মাত্র এক দিন আগে একই অঞ্চলে গ্রিসের 'মেট্রো ভেনেজ' নামের একটি তেলবাহী ট্যাংকার আক্রমণের শিকার হয়। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও তার আশপাশের জলসীমায় একের পর এক সামুদ্রিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর