নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে।
বুধবার সকালে ভোতেকোশি নদীতে হঠাৎ বন্যা দেখা দিলে নেপালের তিনটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পানির প্রবল স্রোতে বিভিন্ন স্থাপনা ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন।
নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বন্যায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এসআর