[email protected] বৃহঃস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১১ ভাদ্র ১৪৩৩

কানাডার পাল্টা পদক্ষেপ: মার্কিন পণ্যে ৫০ শতাংশ শুল্কারোপের ঘোষণা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৬ ১:৪৯ পিএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন

 পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্কারোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডা। সম্প্রতি দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে এগোচ্ছে অটোয়া। মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটির সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​কানাডীয় কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, ইস্পাত, আসবাবপত্র, তাজা টুনা মাছ এবং তুলার টি-শার্টসহ প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার (২৮ বিলিয়ন কানাডীয় ডলার) মূল্যের বিভিন্ন মার্কিন পণ্যে এই নতুন শুল্ক কার্যকর হবে। যুক্তরাষ্ট্র কানাডার যে ধরণের পণ্যে শুল্ক বসিয়েছিল, তা বিবেচনাতেই এই তালিকা তৈরি করা হয়েছে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন একে মার্কিন সিদ্ধান্তের প্রেক্ষিতে ‘কৌশলগত’ এবং ‘সমানুপাতিক’ জবাব বলে অভিহিত করেছেন। পাশাপাশি বাণিজ্য বিরোধে ক্ষতিগ্রস্ত নিজস্ব ব্যবসা ও শ্রমিকদের সুরক্ষায় সাড়ে সাত বিলিয়ন কানাডীয় ডলার সহায়তা তহবিলের ঘোষণাও দেন তিনি।

​দুই দেশের মধ্যে এমন বাণিজ্য উত্তেজনায় সীমান্তে অর্থনৈতিক ক্ষতি ও ভোক্তা পর্যায়ে জিনিসপত্রের দাম বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার তীব্র সমালোচনা করেন এবং সামনের দিনে কানাডীয় গাড়ির ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেন যে ট্রাম্প তাদের প্রধান শিল্প খাতগুলোকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। তবে সাম্প্রতিক উত্তেজনা সত্ত্বেও দুই দেশের কিছু কর্মকর্তা নতুন করে আবারও আলোচনার টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর