[email protected] বৃহঃস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
৫ ভাদ্র ১৪৩৩

ছয় বছর পর সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৬ ১০:০৪ এএম

সংগৃহীত ছবি

রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার প্রায় ছয় বছর পর পরিবারসহ আবারও

 যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তারা তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে নিয়ে ব্রিটেনে যাচ্ছেন এবং আগামী সেপ্টেম্বর থেকে সন্তানদের সেখানকার স্কুলে ভর্তি করার পরিকল্পনা করছেন। হ্যারি-মেগানের মুখপাত্র কিংবা বাকিংহাম প্যালেস আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, তাদের ঘনিষ্ঠ সূত্র সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।

​যুক্তরাজ্যে ফিরলেও তারা কোনো রাজকীয় বাসভবনে থাকবেন না এবং কর্মরত রাজপরিবারের সদস্য হিসেবেও যোগ দেবেন না। ২০১৮ সালে বিয়ের পর থেকেই রাজপরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এর জের ধরে ২০২০ সালের মার্চে তারা রাজকীয় দায়িত্ব ছেড়ে ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে স্থায়ী হন।

পরবর্তীতে অপরাহ উইনফ্রের সাক্ষাৎকার, নেটফ্লিক্সের তথ্যচিত্র ও হ্যারির আত্মজীবনী 'স্পেয়ার'-এ রাজপরিবারের প্রতি বর্ণবাদসহ নানা সমালোচনামূলক মন্তব্য করায় তাদের পারিবারিক সম্পর্ক ভেঙে পড়ে। দীর্ঘ সময় পর সন্তানদের নিয়ে তাদের এই প্রত্যাবর্তন নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর