[email protected] শনিবার, ১৫ আগস্ট ২০২৬
৩১ শ্রাবণ ১৪৩৩

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৬ ৮:১৩ এএম

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা

 করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া সেখান দিয়ে বর্তমানে কোনো জাহাজ চলাচল করতে পারছে না।

​নিউইয়র্কের লং আইল্যান্ডে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, "ইরান এখন চরমভাবে পরাজিত হচ্ছে।" তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ অবরোধ রয়েছে এবং মার্কিন প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচলের সুযোগ নেই।

​উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর আগে হরমুজ প্রণালি ছিল বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ। তবে যুদ্ধ শুরুর পর থেকে এই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি অন্যতম প্রধান আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছে।

এসআর

সম্পর্কিত খবর