[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ১১:৪১ এএম

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান আপাতত স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তিনি পরিকল্পিত হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছিল। তবে কূটনৈতিক অগ্রগতির কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ওয়াশিংটনকে সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

তাদের সঙ্গে সম্ভাব্য একটি চুক্তির মৌলিক বিষয়গুলো নিয়ে ইতোমধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আলোচনায় হরমুজ প্রণালিতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত ঝুঁকি দূর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ট্রাম্পের দাবি, বিশ্বব্যাপী স্থিতিশীলতা বজায় রাখা এবং ইরানের ভবিষ্যৎ উন্নয়নের কথা বিবেচনায় নিয়েই তিনি হামলার পরিকল্পনা বাতিল করেছেন

। তবে দ্রুত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন না হলে পরিস্থিতি পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দেন।

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, ইসরাইলও এই সিদ্ধান্তের সঙ্গে একমত রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর