[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড নীতির প্রভাবে চাপে পড়তে পারেন বাংলাদেশি আবেদনকারীরা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ আগষ্ট ২০২৬ ১:৪০ এএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি দীর্ঘমেয়াদে কার্যকর করার উদ্যোগে বাংলাদেশের ব্যবসায়ী ও ভ্রমণপ্রত্যাশীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন নীতির আওতায় বাংলাদেশসহ প্রায় ৫০টি দেশের নাগরিকদের বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসা আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত বা বন্ড জমা দেওয়ার বিধান রাখা হয়েছে।

জানা গেছে, তালিকাভুক্ত দেশগুলোর বড় অংশ আফ্রিকা অঞ্চলের হলেও অতীতেও ভিসা নীতিতে কড়াকড়ির ক্ষেত্রে বাংলাদেশসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের নাগরিকরা প্রভাবের মুখে পড়েছেন।

বিশ্লেষকদের মতে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান (ওভারস্টে) কমাতে মার্কিন প্রশাসন সময়ে সময়েই কঠোর পদক্ষেপ নেয়।

এ ধরনের বন্ড বা অতিরিক্ত আর্থিক শর্ত বৈধ আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়াকে আরও ব্যয়বহুল ও জটিল করে তুলতে পারে।

অভিবাসন–সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ভাষ্য, অতিরিক্ত জামানত, কঠোর যাচাই-বাছাই এবং প্রশাসনিক শর্তের কারণে বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ী ও পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ আরও কঠিন হয়ে উঠতে পারে।

তাদের আশঙ্কা, এমন নীতি ভবিষ্যতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের বৈধ ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্র সফরের আগ্রহও কমিয়ে দিতে পারে।

সূত্র: রয়টার্স।

এসআর

সম্পর্কিত খবর