[email protected] শনিবার, ১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করলো সৌদি আরব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৬ ৮:২৮ পিএম

সংগৃহীত ছবি

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে এক

 সপ্তাহে ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। একই সময়ে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার প্রবাসীদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

​শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত এই অভিযানে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৩৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় ১ হাজার ৪১৮ জন এবং বেআইনিভাবে দেশত্যাগের সময় ২৩ জন গ্রেপ্তার হন। পাশাপাশি অবৈধ প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে স্থানীয় ১৭ জনকেও আটক করা হয়েছে।

​বর্তমানে ৩০ হাজার ৬৭ ৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণের নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫ হাজার ৪২৪ জনকে চূড়ান্ত প্রস্থানের প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।

​সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, দেশে অবৈধ প্রবেশে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার আইনি বিধান রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর