[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

খামেনির দাফনের মাঝেই ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ জুলাই ২০২৬ ৯:০২ এএম

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যে দেশটিতে

 ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যার ফলে দেশটির একাধিক অঞ্চলে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সবশেষ দফার হামলায় ইরানের নির্দিষ্ট অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, যার মধ্যে রয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার স্থাপনা এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাসের লক্ষ্যে প্রণালির ভেতরে ও আশপাশে অবস্থানরত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি ছোট নৌকায়ও হামলা চালানো হয়েছে।

সেন্টকমের দাবি অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে আল জাজিরা জানিয়েছে যে ইরান এসব জাহাজে হামলা চালানোর কথা অস্বীকার বা নিশ্চিত কোনোটিই করেনি। এদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও স্পষ্ট করেছে যে, গতকাল ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালায় এবং এর জবাবে ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানো হচ্ছে, যার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ক্ষয়ক্ষতি সাধন করা হবে। বাণিজ্যিক জাহাজে ইরানের এই হামলাকে বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে সেন্ট্রাল কমান্ড এটিকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে।

এসআর

সম্পর্কিত খবর