[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

সুপার টাইফুন ‘বাভি’ গুয়ামের দিকে, অতি বিপজ্জনক সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৮:৪৪ পিএম

সংগৃহীত ছবি

প্রশান্ত মহাসাগরের যুক্তরাষ্ট্রের অধীনস্থ গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’।

ঝড়টি আঘাত হানার আগে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ।

 

আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার ভোরের দিকে পশ্চিমমুখী হয়ে টাইফুনটি অঞ্চলটির ওপর দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় ঝড়টির সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ঘণ্টায় প্রায় ২৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য। দমকা হাওয়ার গতি ঘণ্টায় প্রায় ৩১৫ কিলোমিটার হতে পারে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার বিকেল বা সন্ধ্যা থেকেই ঝোড়ো বাতাসের প্রভাব শুরু হতে পারে। বিশেষ করে ঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

প্রবল বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা এবং উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের ঝুঁকিও রয়েছে। পাশাপাশি সমুদ্রে ঢেউয়ের উচ্চতা প্রায় ১০ দশমিক ৭ মিটার পর্যন্ত উঠতে পারে, ফলে সাগর অত্যন্ত উত্তাল হয়ে পড়বে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

স্থানীয় প্রশাসন বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়া এবং আবহাওয়া কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।

এসআর

সম্পর্কিত খবর