যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মগ্রহণ করলে স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে দেড়শ
বছরের পুরোনো আইন রয়েছে, তা বহাল থাকছে। ট্রাম্প প্রশাসনের জারি করা নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশটি বাতিল করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
আদালত স্পষ্ট জানিয়েছেন, সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী অবৈধ অভিবাসী কিংবা অস্থায়ীভাবে অবস্থান করা বাবা-মায়ের সন্তানরা যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নিলে তারা স্বয়ংক্রিয়ভাবেই দেশটির নাগরিকত্ব পাবেন।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের বিচারকরা ৬-৩ ভোটের ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের ওই আদেশটি খারিজ করেন। ঐতিহাসিক এই রায়টি লিখেছেন প্রধান বিচারপতি জন রবার্টস।
মূলত অবৈধ অভিবাসীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়া ঠেকাতেই ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর এই নির্বাহী আদেশ জারি করেছিলেন। তবে রায় বিপক্ষে যাওয়ায় অবৈধ অভিবাসন রুখতে ট্রাম্প প্রশাসন এখন বিকল্প কোনো কঠোর পদক্ষেপের দিকে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআর