[email protected] সোমবার, ৬ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩

খামেনির শেষ বিদায়: ইরাকের ১০ প্রদেশে বুধবার সরকারি ছুটি ঘোষণা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই ২০২৬ ৮:৫৮ এএম

সংগৃহীত ছবি

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান উপলক্ষে আগামী

 বুধবার (৮ জুলাই) ইরাকের ১০টি প্রদেশে সব ধরনের সরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ইরাকের পবিত্র নাজাফ ও কারবালা প্রদেশে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

​যেসব প্রদেশে এই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো— রাজধানী বাগদাদ, নাজাফ, কারবালা, বাবিল, ধি কার, বসরা, মাইসান, ওয়াসিত, মুথান্না এবং দিওয়ানিয়া।

​কারবালা প্রাদেশিক কাউন্সিলের প্রধান কাসেম আলী আল-ইয়াসারি জানিয়েছেন, সর্বোচ্চ নেতার মরদেহ গ্রহণের জন্য তাদের প্রদেশে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে, নাজাফ প্রদেশের আচার-অনুষ্ঠান ও মিলিয়ন তীর্থযাত্রা বিভাগের পরিচালক হায়দার কাবুন জানান, শেষ বিদায়ের এই বড় আয়োজনে আগত তীর্থযাত্রীদের সেবা দিতে ইতিমধ্যে ৬০টিরও বেশি 'মাওকিব' (স্বেচ্ছাসেবী কাফেলা) নিবন্ধন সম্পন্ন করেছে।

​ইসলামী বিপ্লবের এই নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে ইরাকের বিভিন্ন গোত্র এবং ধর্মীয় সম্প্রদায়গুলো বুধবার নাজাফ ও কারবালায় দলমত নির্বিশেষে ব্যাপক উপস্থিতির আহ্বান জানিয়েছে। আয়োজক কমিটির পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী বুধবারই ইরাকের মাটিতে এই চাক্ষুষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

এসআর

সম্পর্কিত খবর