[email protected] রবিবার, ৫ জুলাই ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩

বিদেশিদের জন্য জমি ও সম্পত্তি কেনায় নতুন সুযোগ দিল সৌদি আরব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৬ ৯:৪৭ পিএম

সংগৃহীত ছবি

বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রিয়েল এস্টেট খাতকে আরও গতিশীল করতে বিদেশিদের জন্য জমি, বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তি কেনার সুযোগ আরও সহজ করেছে সৌদি আরব।

এ লক্ষ্যে নতুন নীতিমালা ও নিবন্ধন ব্যবস্থা চালু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

সৌদি আরবের রিয়েল এস্টেট জেনারেল অথরিটি জানিয়েছে, সম্পত্তি কেনাবেচার সব লেনদেন ‘সৌদি প্রপার্টি’ নামে একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে। ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষকে এই প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে সম্পত্তি লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

 

বিদেশিদের সম্পত্তির মালিকানা-সংক্রান্ত আইন ২০২৫ সালের জুলাইয়ে ঘোষণা করা হয় এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হয়। এটি সৌদি সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ, যার উদ্দেশ্য বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি এবং রিয়েল এস্টেট খাতের উন্নয়ন।

 

নতুন বিধান অনুযায়ী, বিদেশি নাগরিকরা রিয়াদ, জেদ্দাসহ সৌদি আরবের বিভিন্ন শহর ও গভর্নরেটে জমি ও সম্পত্তি ক্রয় করতে পারবেন।

 

তবে পবিত্র নগরী মক্কা ও মদিনায় সম্পত্তি মালিকানার ক্ষেত্রে বিশেষ নিয়ম বহাল থাকবে। এসব এলাকায় শুধুমাত্র মুসলিম ব্যক্তি এবং বিদেশি বিনিয়োগ রয়েছে—এমন সৌদি নিবন্ধিত কোম্পানিগুলো নির্ধারিত শর্তসাপেক্ষে সম্পত্তির মালিক হতে পারবে।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সৌদি প্রপার্টি’ প্ল্যাটফর্মে বিভিন্ন এলাকার সম্পত্তি, নির্ধারিত বিনিয়োগ অঞ্চল এবং সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও নিরাপদ ও স্বচ্ছ পরিবেশে সম্পত্তি ক্রয়-বিক্রয়ের সুযোগ পাবেন।

এসআর

সম্পর্কিত খবর