ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ রাজধানী তেহরানের
ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার পরিবারের আরও চার সদস্যের জানাজাও আদায় করা হয়। রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) এই নামাজ অনুষ্ঠিত হয়, যাতে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই পুরো মোসাল্লা প্রাঙ্গণ লাখো মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর দেশটিতে তার সম্মানার্থে ৯ দিনের রাষ্ট্রীয় শোক এবং শেষ বিদায়ের আনুষ্ঠানিক শোভাযাত্রার সূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে গত শুক্রবার থেকেই সাবেক এই সর্বোচ্চ নেতার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে রবিবার বিকেল পর্যন্ত।
ঘোষিত সূচি অনুযায়ী, সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর আয়াতুল্লাহ খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে, সেখানেও বেশ কিছু বিদায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সবশেষে আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) মরদেহ পুনরায় ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে এনে দাফন করা হবে।
এসআর