[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

মালয়েশিয়া-চীন সফরে সম্পর্ক ও বাণিজ্যে ইতিবাচক অগ্রগতি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১২:০৫ এএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাণিজ্যিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতামূলক বিষয়ে চীনের সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক ঐকমত্য তৈরি হয়েছে।

শুক্রবার (২৬ জুন) রাতে সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, সফরের সময় মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ, বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তার ভাষ্য, এ সফর দুই দেশের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।

তিনি আরও বলেন, চীনের পক্ষ থেকে উত্থাপিত করিডর-সংক্রান্ত প্রস্তাবকে ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে। তার মতে, এটি ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সরকারি সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার (২১ জুন) প্রথমে মালয়েশিয়া যান। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সোমবার (২২ জুন) কুয়ালালামপুর থেকে বিশেষ ফ্লাইটে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন।

চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে পৃথক বৈঠক করেন এবং একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফর শেষে শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে বেইজিং ত্যাগ করে রাতের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম মালয়েশিয়া সফর।

এসআর

সম্পর্কিত খবর