ভেনেজুয়েলার ইতিহাসে ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে, যা দেশটিকে প্রায়
মৃত্যুপুরীতে পরিণত করেছে। গত বুধবার বিকেলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটির ইয়ারাকুই রাজ্যে যথাক্রমে ৭.২ ও ৭.৫ তীব্রতার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫২০ জনে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং তাদের পূর্বাভাসভিত্তিক মডেলের আশঙ্কা, ধসে পড়া ২৫০টি ভবনের ধ্বংসস্তূপের নিচে বিপুল মানুষ আটকে থাকায় নিহতের চূড়ান্ত সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এছাড়া বিরোধী নেতাদের চালু করা একটি ওয়েবসাইটের তথ্যমতে, ৩৯ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে। বুধবার সরকারি ছুটি থাকায় বেশিরভাগ মানুষ ঘরে অবস্থান করায় হতাহতের এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পর রাতভর বেশ কয়েকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হওয়ায় এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে উদ্ধার সক্ষমতা দুর্বল থাকায় উদ্ধার তৎপরতা অত্যন্ত ধীরগতিতে চলছে। পাহাড়ি ও নৌপথনির্ভর দুর্গম অঞ্চলগুলোতে এখনো উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। ক্ষতিগ্রস্ত লা গুইরাসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ধ্বংসস্তূপের সামনে স্বজনদের খোঁজে আহাজারি করছেন।
এদিকে রাজধানী কারাকাসের কাছে অবস্থিত মাইকেতিয়া বিমানবন্দরটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কারাকাসের হাসপাতালগুলোতে অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এবং সপ্তাহের বাকি সময়ের জন্য স্কুল ও পুঁজিবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে টুর্নামেন্টের অন্য ম্যাচে আজ শুক্রবার (২৬ জুন) গ্রুপ ডি-এর খেলায় বাংলাদেশ সময় সকাল ৮টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক এবং একই সময়ে সান ফ্রান্সিসকোর লিভাইস স্টেডিয়ামে লড়ছে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
এসআর