[email protected] শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ১:০০ পিএম

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতির মধ্যেই ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা।

শহরের একটি সড়কে আর্জেন্টিনা সমর্থকদের বহনকারী উবার গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে সংঘটিত এই হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আহতদের মধ্যে উবার গাড়ির চালকও রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, শহরের বিভিন্ন স্থানে প্রায় একই সময়ে একাধিক গুলির ঘটনা ঘটে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কের আশপাশে গুলিবর্ষণের ঘটনা ঘটে, যা অ্যারোহেড স্টেডিয়ামের নিকটবর্তী এলাকা।

ওই সময় সেখানে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ চলছিল।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। তাকে সশস্ত্র ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সমর্থকদের ভাষ্য, একটি গাড়ি তাদের বহনকারী উবারের পাশে এসে হঠাৎ গুলি ছোড়ে।

প্রথমদিকে তারা বিষয়টিকে টায়ার বিস্ফোরণের শব্দ বলে মনে করেছিলেন। পরে চালক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল।

তবে আহত সমর্থকদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আরও কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন।

বিশ্বকাপ চলাকালে এমন সহিংস ঘটনার পর টুর্নামেন্ট সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর