[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

ইসরায়েলকে দায়ী করে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্থগিতের ঘোষণা ইরানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ১০:১৪ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি সামরিক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে যে, প্রতিপক্ষ পূর্বের অঙ্গীকার রক্ষা না করায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।


বিবৃতিতে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালিতে নৌযান চলাচল বন্ধ রাখা হচ্ছে এবং এটি তাদের পক্ষ থেকে প্রাথমিক প্রতিক্রিয়া। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, পরিস্থিতির আরও অবনতি হলে ভবিষ্যতে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।


ইরানের সামরিক সমন্বয়কারী প্রতিষ্ঠান খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের পক্ষ থেকে দেওয়া এ বার্তা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও প্রচার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।


বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল বন্ধের ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর