যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যের অনুষ্ঠান
পিছিয়ে দেওয়া হয়েছে। তেহরানের মেয়র আলিরেজা জাকানি জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী মহররমের শুরুতে এই শোকানুষ্ঠান আয়োজনের কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা মহররমের প্রথম ১০ দিনের পর অনুষ্ঠিত হবে।
নতুন এই সময়সূচি অনুযায়ী, জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের শুরুর দিকে—বিশেষ করে ২৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে যেকোনো সময় এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতে পারে। তেহরান কর্তৃপক্ষের তথ্যমতে, খামেনির এই ঐতিহাসিক শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি দীর্ঘ ৩৬ বছর ছয় মাস এই পদে অধিষ্ঠিত ছিলেন। তার এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ও সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে ইরান প্রশাসন।
এসআর