[email protected] সোমবার, ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইসরায়েলে ইরানের দ্বিতীয় দফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে চরম যুদ্ধাবস্থা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ জুন ২০২৬ ১০:৪১ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে, যেখানে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক জোড়া ক্ষেপণাস্ত্র

 হামলা চালিয়েছে ইরান। আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে তেহরান প্রথম দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এর মাত্র বিশ মিনিট পর, সকাল ১০টা ৩০ মিনিটে, দ্বিতীয় দফায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল নিশ্চিত করেছে যে, ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল নিশানা ছিল ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর বীরসীবা (Beersheba)।

​এই সংঘাতের সূত্রপাত ঘটে গত রোববার, যখন ইসরায়েল যুদ্ধবিরতি অমান্য করে লেবাননের রাজধানী বৈরুতে আকস্মিক হামলা চালায়। এর প্রতিশোধ নিতে রোববার রাতেই ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন আজ সোমবার ভোরে ইসরায়েল পাল্টা আঘাত হিসেবে ইরানের রাজধানী তেহরান ও ইস্ফাহানসহ তিনটি প্রধান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি এই আগ্রাসনের জবাবে প্রথমে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এর ঠিক এক ঘণ্টার মাথায় খোদ ইরান থেকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে এই ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

এসআর

সম্পর্কিত খবর