সিরিক দ্বীপে হামলার জের ধরে সোমবার (১ জুন) ভোরে কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের এই পদক্ষেপকে একটি বিপজ্জনক উস্কানি এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, এই আগ্রাসন আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ২০২৬ সালের নিরাপত্তা পরিষদের ২৮১৭ নম্বর প্রস্তাবের চরম লঙ্ঘন, যা বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
উদ্ভূত পরিস্থিতিতে এই হামলার জন্য ইরানকে সম্পূর্ণ দায়ী করে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষায় যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার কুয়েতের রয়েছে বলে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এসআর