[email protected] বৃহঃস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩

দুবাইয়ে ঈদুল আজহার জামাত সম্পন্ন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ৭:০৬ এএম

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে সকাল ৫টা ৪৫ মিনিটে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় সম্পন্ন হয়েছে। ফজরের

 নামাজের পর থেকেই পুরো দুবাই নগরী তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এবং সূর্য ওঠার আগেই প্রতিটি মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। দুবাইয়ের দেরা বাংলাবাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদেও একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যেখানে অন্য দেশের নাগরিকদের পাশাপাশি বেশিরভাগ মুসল্লিই ছিলেন বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয় প্রবাসী।

ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের পর মুসল্লিরা একে অপরের সঙ্গে প্রথাগত কোলাকুলিতে মেতে ওঠেন এবং নামাজ শেষে সবাই প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া স্থানে কোরবানির পশু জবাই করার জন্য রওনা হন।

এসআর

সম্পর্কিত খবর