[email protected] বুধবার, ২৭ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৭ মে ২০২৬ ১০:০৯ এএম

সংগৃহীত ছবি

লেবাননসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হলেও চলমান যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেখানে ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে। বুধবার (২৭ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য

 অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন আবাসিক এলাকা, অবকাঠামো ও সীমান্তঘেঁষা অঞ্চলে দখলদার ইসরাইলি বাহিনী একযোগে ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

​ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর শতাধিক স্থাপনা ও যোদ্ধাকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে এবং মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই তাদের সবচেয়ে বড় সামরিক অভিযান। এর আগে সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন এবং মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে জানান যে, উত্তর ইসরাইলের জনবসতিকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষা দিতে তারা স্থলভাগে বড় আকারের অভিযান পরিচালনা করছেন।

​এদিকে চলমান যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে, যা যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের জটিল কূটনৈতিক আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে। এর মধ্যেই মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়ে তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সমুদ্রপথে মাইন পেতে রাখা নৌযানকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে।

এসআর

সম্পর্কিত খবর