[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাম্পের হামলানিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা: বিশ্ববাজারে বড় পতন জ্বালানি তেলের দামে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬ ৫:৩৬ এএম

সংগৃহীত ছবি

ইরানের ওপর পরিকল্পিত মার্কিন বিমান হামলা স্থগিত করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

 ট্রাম্পের আকস্মিক ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

তেহরানের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার কারণে ট্রাম্প এই হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বলে জানিয়েছেন। এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের নতুন সংঘাত ও উত্তেজনার আশঙ্কা সাময়িকভাবে হ্রাস পেয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে।

​আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, শুক্রবার (১২ জুন) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.২১ ডলার বা ১.৩ শতাংশ কমে ৮৯.১৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১.২৩ ডলার বা ১.৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬.৪৮ ডলারে।

শুধু দৈনিক হিসেবেই নয়, সাপ্তাহিক ব্যবধানেও তেলের বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে; যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ৪.২ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৪.৪ শতাংশ হ্রাস পেয়েছে। এর আগে হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কা এবং ট্রাম্পের ‘কঠোর’ হামলার সতর্কবার্তায় তেলের বাজার ঊর্ধ্বমুখী থাকলেও, বর্তমান কূটনৈতিক সমঝোতার খবরে বাজার আবার স্থিতিশীল হতে শুরু করেছে।

এসআর

সম্পর্কিত খবর