[email protected] শুক্রবার, ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি চলতি সপ্তাহেই, খার্গ দ্বীপে হামলার নির্দেশ প্রত্যাহার ট্রাম্পের

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১২ জুন ২০২৬ ৮:৩২ এএম

সংগৃহীত ছবি

চলতি সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বড় শান্তিচুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের একটি বড় সমঝোতা সম্পন্ন হয়েছে এবং চুক্তিটি স্বাক্ষর হবামাত্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হবে।

প্রস্তাবিত এই চুক্তির বিষয়ে ইতোমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশ কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন ও কুয়েতের সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই চুক্তির মূল উদ্দেশ্য হলো ইরান যেন কখনো পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা।

​এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার সুবিধার্থে ইরানের কৌশলগত খার্গ দ্বীপে হামলার যে নির্দেশ প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন, বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওভাল অফিসের ব্রিফিংয়ে ট্রাম্প নিজেও হামলার সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী দেশটিতে 'অপারেশন এপিক ফিউরি' নামক সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিন সংঘাতের পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা বর্তমানেও কার্যকর রয়েছে। যদিও গত মার্চ মাস থেকে ট্রাম্প একাধিকবার ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে থাকার দাবি করে আসছেন।

এসআর

সম্পর্কিত খবর