[email protected] সোমবার, ৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌদির বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র সতর্কতা, ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৮ জুন ২০২৬ ৯:৪৩ এএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে বিরাজমান তীব্র উত্তেজনার মধ্যে সৌদি আরবের আল-খার্জ অঞ্চলের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি

 করা হয়েছে। রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত মার্কিন সেনা মোতায়েন থাকা এই ঘাঁটিতে আজ সোমবার (৮ জুন) সকালে এই সতর্কতা দেওয়া হয়। তবে পরবর্তীতে সৌদি কর্তৃপক্ষ জানায় যে, ওই এলাকার ক্ষেপণাস্ত্র ঝুঁকি কেটে গেছে।

​এদিকে ইরান এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট জানিয়েছে। দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরআইবি-কে দেওয়া এক বিবৃতিতে এক ইরানি সামরিক কর্মকর্তা বলেন, “সৌদি আরবের আল-খার্জ ঘাঁটিতে ইরান কোনো ধরনের হামলা চালায়নি।”

ইসরায়েল-ইরান পাল্টা-পাল্টি আঘাত:

এর আগে, গত রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার জবাবে রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জবাবে আজ সোমবার ভোরে ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহান ও তাবরিজসহ বেশ কয়েকটি শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল।

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ:

ইরান ও ইসরায়েলের এই প্রত্যক্ষ সংঘাতের কয়েক ঘণ্টার মধ্যেই দূরবর্তী দেশ ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি আকাশেই সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সাইরেন বাজার পর আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় এক ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন, তাকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর