[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ওহাইওতে দুই বন্দুকধারীর গোলাগুলিতে আহত ১২, তদন্তে পুলিশ

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১২:১২ পিএম

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডোতে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে দুই বন্দুকধারীর মধ্যকার ভয়াবহ গোলাগুলিতে অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা

 আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শত শত মানুষের উপস্থিতিতে এই উৎসব চলাকালীন একে অপরকে লক্ষ্য করে বন্দুকধারীদের চালানো গুলিতে ১৪ থেকে ৬১ বছর বয়সী ব্যক্তিরা হতাহত হন। স্থানীয় পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট ড্যান গারকেন এটিকে তার দেখা অন্যতম নিকৃষ্ট ঘটনা বলে আখ্যা দিয়েছেন।

পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান জানান, সন্দেহভাজনদের ধরতে পুলিশ তদন্তের পাশাপাশি চিরুনি তল্লাশি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কাজ অব্যাহত রেখেছে এবং টলেডোর জননিরাপত্তা পরিচালক জর্জ ক্রাল এই উৎসবের সৌন্দর্য নষ্টকারী অপরাধীদের খুঁজে পেতে সাধারণ মানুষকে যেকোনো ফুটেজ দিয়ে সহায়তার অনুরোধ করেছেন।

উল্লেখ্য, গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এই হামলা বাদেও চলতি বছরে যুক্তরাষ্ট্রে ১৭১টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে হামলাকারী ছাড়া অন্তত চারজন আহত হলে সেটিকে তারা বন্দুক হামলা হিসেবে গণ্য করে।

এসআর

সম্পর্কিত খবর