[email protected] মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৪ প্রাণহানি, নতুন করে ভর্তি ১১৪৫ রোগী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬ ৫:২৭ পিএম

সংগৃহীত ছবি

গত এক দিনে দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১

 হাজার ১৪৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫২৪ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নভেম্বর মাসের প্রথম ২৩ দিনেই মারা গেছেন ১০৬ জন। মাসভিত্তিক মৃত্যুর চিত্রে দেখা যায়, অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে রোগী মৃত্যুবরণ করেছেন।

​প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ১ হাজার ১৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছর মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।

​বিভাগীয় হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৪১৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৭৩ জন, খুলনায় ১৪১ জন, বরিশালে ১৩৫ জন, রাজশাহীতে ১৩১ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং রংপুর বিভাগে ৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এইচ/এম

সম্পর্কিত খবর