[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১,৯৮২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ৬:২৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩০ হাজার।

 

স্বাস্থ্য অধিদপ্তরের ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৮১৬ জন ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ছয়জন।

 

এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে নতুন রোগী ২১৪ জন, আর মৃত্যু হয়েছে একজনের। রাজশাহী বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন; এ বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।

 

অন্যদিকে বরিশাল বিভাগে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন, ময়মনসিংহে ৮৪ জন এবং সিলেট বিভাগে ২৮ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২০৫ জন।

 

চলতি বছরে বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ, যেখানে ঢাকা শহরসহ মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৭৭ জন, চট্টগ্রামে ৪০ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৭ জন এবং সিলেটে ৩ জন ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর