[email protected] রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬ ৫:১৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও হামের মতো উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে।

গত ২৪ ঘণ্টায় এ ধরনের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৫৫৮ জন।

চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহী বিভাগে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর