দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৬৮ জন। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হলো—বরিশালে ২৩১, চট্টগ্রামে ২৯৪, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২৫০, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১১ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৬ জন। এ ছাড়া খুলনায় ২০৬, ময়মনসিংহে ৬০, রাজশাহীতে ১৬২, রংপুরে ৪৪ এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।
এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন। সে বছর প্রাণ হারান ৫৭৫ জন।
অন্যদিকে, ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও বেশি। ওই বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের।
এসআর