[email protected] বৃহঃস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,৪১২ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬ ৪:৪০ পিএম

সংগৃহীত ছবি

দেশে হাম ও হামসদৃশ উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নিশ্চিত হাম এবং এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ হাজার ৪১২ জন।

 

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত এক দিনে হামসদৃশ উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২২ জন। আর গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে।

 

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯০ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৬৩১ জন।

 

হাসপাতালে ভর্তি ও সুস্থতার হিসাব

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হামসদৃশ উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১৯ জন। এ সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।

 

মৃত্যুর সংখ্যা কত?

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামসদৃশ উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এ ধরনের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৭ জনে।

 

অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তদের মধ্যে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে নিশ্চিত হাম এবং হামসদৃশ উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর