দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।
বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া আটজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের বাসিন্দা।
একই সময়ে হাম ও এ রোগের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫ জন।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা।
গত ২৪ ঘণ্টায় এ বিভাগে ৪৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২২৯, সিলেটে ১২৫, বরিশালে ৯১, খুলনায় ৭০, ময়মনসিংহে ৪৯, রংপুরে ২৬ এবং রাজশাহী বিভাগে ১২ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন।
তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।
এদিকে একই সময়কালে দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। পরীক্ষার মাধ্যমে তাঁদের মধ্যে ২৩ হাজার ৩২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে।
তাঁদের মধ্যে ১ হাজার ১১৮ জন মারা গেছেন হামের উপসর্গ নিয়ে। আর পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন।
এসআর