[email protected] বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৫ জনের প্রাণহানি, নতুন করে হাসপাতালে ১,৩৬৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৪:৪৬ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে নতুন করে ১ হাজার ৩৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত এক দিনে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে ৪১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় ১৪১ জন, রাজশাহীতে ১২৮ জন, ময়মনসিংহে ৮০ জন, রংপুরে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৫৭ জন। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।

 

ডেঙ্গুর সংক্রমণ ও প্রাণহানি নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এসআর

সম্পর্কিত খবর