[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, এ বছর মোট ২০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৫ পিএম

সংগৃহীত ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন

 অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের মে মাস থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালটিতে ডেঙ্গুতে মোট ২০ জনের মৃত্যু হলো। মৃত ব্যক্তিদের মধ্যে একজন ময়মনসিংহের তারাকান্দার বাসিন্দা আল আমিন (৩৫) এবং অপরজন নেত্রকোনার বারহাট্টার কুলসুমা (৫০)। দুজনেই গত ১৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হন এবং পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গুর পাশাপাশি তীব্র কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদ্‌রোগের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

​বর্তমানে হাসপাতালটিতে মোট ১০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, যার মধ্যে ৫৭ জন পুরুষ, ৩৬ জন নারী এবং ১০ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। এখন পর্যন্ত মে মাস থেকে সর্বমোট ২,৩৮৪ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান জানান, পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং জ্বর হলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এসআর

সম্পর্কিত খবর