দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকাতেই হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ সময় সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা ৮৫৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২০০ জন, সিলেটে ১২১, বরিশালে ৬০, রাজশাহীতে ৫৫, ময়মনসিংহে ৩৭, খুলনায় ৩১ এবং রংপুরে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯ জনে।
এসআর