[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে ২ জনের মৃত্যু: নতুন আক্রান্ত ৩৪৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৭ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিভাগে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এবং

 হামের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগজুড়ে ৩৪৯ জন নতুন ডেঙ্গু রোগী এবং ১০০ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নতুন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় ৯৯ জন এবং বাগেরহাটে ৯২ জন শনাক্ত হয়েছেন।

​চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ৯ হাজার ৭৪৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং বর্তমানে ১ হাজার ৯১ জন চিকিৎসাধীন। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ১১ হাজার ৪৫২ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হন। ল্যাব পরীক্ষায় ৩৭৩ জনের হাম নিশ্চিত হলেও এতে মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে সন্দেহজনক হামে বিভাগে এ পর্যন্ত ৪২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর