ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন
অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে; এতে হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মারা যাওয়া ১০ মাস বয়সী এই শিশুটি গত ৪ সেপ্টেম্বর ভর্তি হয়েছিল এবং সে হামের পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিল।
বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মোট ৯৩ জন শিশু চিকিৎসাধীন রয়েছে, যার মধ্যে নতুন ভর্তি ২২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন।
হাসপাতাল সূত্রের তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সর্বমোট ৩ হাজার ৯৮৩ জন শিশু ভর্তি হয়, যার মধ্যে ৩ হাজার ৮১৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে।
এসআর