দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১০১ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হামের উপসর্গে ৮০৯ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে প্রাণ হারিয়েছে ৯০৮ শিশু।
এদিকে একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসআর