[email protected] রবিবার, ২৬ জুলাই ২০২৬
১০ শ্রাবণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৩৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ৬:১৪ পিএম

সংগৃহীত ছবি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে পৌঁছেছে।

 

শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে বরিশালে ৮৩ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, চট্টগ্রামে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১ জন, খুলনায় ৪১ জন, রংপুরে ৩০ জন, রাজশাহীতে ২৬ জন, ময়মনসিংহে ১৯ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২ হাজার ৬৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।

এদিকে, একই সময়ের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৪৯৭ জন ডেঙ্গু রোগী।

এসআর

সম্পর্কিত খবর