[email protected] সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ৬:৩৩ পিএম

সংগৃহীত ছবি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। মৃত

 শিশুদের মধ্যে ৩ জনই ঢাকা বিভাগের। এই সময়ের মধ্যে নতুন করে আরও ১ হাজার ৫১ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন শিশু এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৬৯৩ জন।

​একই সময়ে সারা দেশে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৩১ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন। দেশের অন্য সব বিভাগের তুলনায় ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। এই বিভাগে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৩৭১ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ১৭০ জন।

এসআর

সম্পর্কিত খবর