[email protected] শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
৯ শ্রাবণ ১৪৩৩

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬ ৪:৩৭ পিএম

সংগৃহীত ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এ-সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৮১০ জনে পৌঁছেছে।

শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় হামের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

একই সঙ্গে আক্রান্তদের দ্রুত চিকিৎসা, টিকাদান কার্যক্রম জোরদার এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর